হোম > জাতীয়

১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য আইসিটি খাতে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুর উপজেলার সাথীর মোড়ে আজ দুপুরে ৭০০ মিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, হাই-টেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্টার্টআপ কোম্পানি গড়ে তোলা হবে। সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শনিবার দুপুরে মধুপুর উপজেলার সাথীর মোড়ে ৭০০ মিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি। তাঁর নির্বাচনী প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, খাল কাটাসহ সকল উন্নয়ন কার্যক্রম প্রর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।’

ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ‘আমি মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাসী হবে না। দখলবাজি হবে না। অল আর জিরো টলারেন্স। আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে উন্নয়ন দিতে চাই।’ তিনি বলেন, এর ধারাবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭০০ মিটার সড়ক নির্মাণকাজ উদ্বোধন করা হলো। এর মাধ্যমে শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

পরে মন্ত্রী মধুপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন

সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা বন্ধে কঠোর অবস্থানে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

তথ্যের স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হয়: তথ্যমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৩ জুন

ঈদে ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা, বাড়ানো হবে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ

মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ

দীপু মনি-মোজাম্মেল বাবু-রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ-অর্থবহ করতে কমিটি