হোম > জাতীয়

এমপক্স: বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

মাঙ্কিপক্স (এমপক্স) রোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি জানতে বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। 

আজ রোববার দুপুরে তিনি বিমানবন্দর পরিদর্শন করেন। 

পরিদর্শনের সময় বেবিচক চেয়ারম্যান এমপক্সের সম্ভাব্য প্রাদুর্ভাবের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন। তিনি বিমানবন্দর সুরক্ষার বিভিন্ন স্থান পরিদর্শন, স্বাস্থ্য ব্যবস্থাপনা টিমের সঙ্গে আলোচনা এবং যাত্রীদের সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো মূল্যায়ন করেন। 

বেবিচক চেয়ারম্যান বর্তমানে গৃহীত পদক্ষেপের ওপর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই সংক্রামককে রোধ করব।’ এ সময় তিনি সব যাত্রীদের সহযোগিতা কামনা করেন 

সব স্বাস্থ্য ব্যবস্থাপনা টিম এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বেবিচক চেয়ারম্যান। এছাড়া তিনি কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে সুরক্ষা সামগ্রী গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। 

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বেবিচকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। 

এছাড়া বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বিকেল ৩টায় বেবিচক অডিটোরিয়ামে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। 

সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে তাদেরকে অবহিত করেন এবং সবাইকে টিম ওয়ার্কের মাধ্যমে বেবিচকের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিবন্ধীদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু