হোম > জাতীয়

নির্বাচনে অনিয়ম হওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

উত্তরা বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

উত্তরার ১৩ নম্বর সেক্টরের আলোর ধারা স্কুলে ভোট দেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো ধরনের অনিয়ম হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের আলোর ধারা স্কুলে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, আমরা যেখানে কোনো রকম অনিয়ম দেখছি, সেখানে হস্তক্ষেপ করছি। সর্বত্র একটা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা কাজ করছে, পুলিশের বডি ওর্ন ক্যামেরা কাজ করছে। কাজেই এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, সকালে আমরা পরিবেশ ভালো দেখেছি। শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে —এটা সবার কাম্য। এ ব্যাপারে সবাইকে সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করব। বেশি বেশি অংশগ্রহণের জন্য আবেদন করব। তারা যাতে একটা নির্বাচন সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, এ ধরনের একটা পরিবেশ সৃষ্টি করবেন। আগামী ইনশা আল্লাহ আমাদের দিনটি ভালো হবে।

ইসি মাছউদ বলেন, আমাদের (ইসি) দায়িত্ব হচ্ছে নির্বাচন করা। নির্বাচন বন্ধ করা নয়। তবে যদি সুন্দর এবং স্বচ্ছ ভোট করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে আমরা কেন্দ্র বন্ধ করার নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, ‘​এই ভোটের যে পরিবেশ চলছে, এইটা যেন শেষ মুহূর্ত, গণনা পর্যন্ত, একেবারে সর্বশেষ আমাদের যে রেজাল্ট দেবে, সেটা পর্যন্ত যেন থাকে— এটাই সবার কাম্য।’

ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে ইসি মাছউদ বলেন, ‘আমি মনে করি যে ৬০ শতাংশ বা তারও বেশি হবে।’

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া