হোম > জাতীয়

চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে ২ সংস্থার কর্মচারীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক

প্রকল্পের নিয়োগ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করছেন দুই সরকারি সংস্থার কর্মচারীরা। আজ বুধবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বিক্ষোভ করছেন তাঁরা। 

মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের অধীন জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা শীর্ষক প্রকল্পের প্রশিক্ষক মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিকায়নের জন্য নারীদের দক্ষতা প্রকল্পে আমাদের নিয়োগ হয়েছে ২০১১ সালে। এরপর থেকে ১৪ বছর একই পদে চাকরি করছি। রাজস্ব বাজেটে বেতন নিচ্ছি, কিন্তু রাজস্ব খাতে নিয়মিতকরণ করা হচ্ছে না। ফলে আমাদের বেতন ঠিক সময়ে হয় না। তিন মাস, এমনকি নয় মাস পরেও আমাদের বেতন হয়েছে।’ 
 
ক্ষোভ প্রকাশ করে আমিনুর রহমান বলেন, ‘চাকরি নিয়মিতকরণ না হওয়ায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, প্রমোশন নেই।’ তিনি চাকরি নিয়মিতকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। 

অন্যদিকে একই দাবিতে আন্দোলনে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মসূচিতে ৪৬৬ জনের আউটসোর্সিংয়ে নিয়োগ হয়। 

আহসান হাবিব জানান, পাঁচ বছর পার হয়ে গেলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। ফলে দেশের উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ বিকাশে তাঁরা অবদান রাখলেও নিজেদের ভবিষ্যৎ হুমকির মুখে। তিনি অবিলম্বে চাকরি স্থায়ী করে এই অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

উত্তরের পথে চরম দুর্ভোগ, হাঁটার গতিতে চলছে যানবাহন

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে মাঠপর্যায়ে নিবিড় তদারকির নির্দেশ

সড়কে দরিদ্রদের মৃত্যুর মিছিল, অতিরিক্ত ভাড়া আদায়কেই দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

সীমান্তমুখী চামড়ার গাড়ি দেখলেই ৯৯৯-এ ফোনের পরামর্শ পুলিশের

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি