হোম > জাতীয়

ঢাকায় বসছে দুই দিনের জাতীয় সেমিকন্ডাক্টর সামিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকার গুলশান ক্লাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ঢাকার নভোথিয়েটার মিলনায়তনে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের অংশীদারত্বে আয়োজিত এই সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আজ বৃহস্পতিবার ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, আগামী শনিবার সকাল ১০টায় ঢাকার নভোথিয়েটারে প্রধানমন্ত্রী তারেক রহমান সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সামিটের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, এই সামিটের মূল লক্ষ্য হলো—বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস শিল্পের বর্তমান অবস্থা, মানবসম্পদ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্বদরবারে ও গণমাধ্যমে তুলে ধরা। এখানে দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্টলগুলোতে প্রদর্শনীর মাধ্যমে বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, কৃত্তিম বুদ্ধিমত্তা ও রোবটিক সম্পর্কে আগত দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে। এ ছাড়া ১১ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে গবেষক, শিক্ষক ও বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা অংশ নেবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আরও বলেন, ‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে বিশিষ্ট আন্তর্জাতিক নেতারা পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি কর্মকর্তা ড. আহমেদ বাহাই ও পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস।

সাতটি কৌশলগত প্যানেল আলোচনায় সরকারের প্রতিনিধি, বিএসআইএর সদস্য প্রতিষ্ঠান, বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষাবিদ, বৈশ্বিক বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় এবং বিদেশি সেমিকন্ডাক্টর শিল্প সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করল মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন মোদি

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে নতুন আইন অনুমোদন

উপজেলা চেয়ারম্যানদের অপসারণের বিধান নিয়ে রুল

দেশের সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে: ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম

শিক্ষানবিশ আইনজীবীকে আঘাত: বিচারকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মানববন্ধন

রাষ্ট্রপতির পদত্যাগ: সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

রাজস্ব বাড়াতে বিআইডব্লিউটিএকে ৭ নির্দেশনা, ঘাটে অটোমেশন চালুর তাগিদ

দায়িত্বভার গ্রহণ করলেন নতুন নৌবাহিনীর প্রধান

দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি