হোম > জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সোমবার শহরের খড়মপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এর আগে রোববার সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। 

এ ছাড়া দ্বিতীয় দফায় সোমবার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসা ভাঙচুর করা হয়। বাসাটি থেকে বিভিন্ন ধরনের মালামাল হাতে করে নিয়ে যায় জনতা। এ ছাড়া ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের খড়মপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর হয়েছে। 

ভাঙচুর করা হয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। হামলা হয়েছে জেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনের বাসভবন ও ব্যক্তিগত চেম্বারে। সময় টিভিসহ একাধিক মিডিয়ার কার্যালয়, প্রেসক্লাব, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং কিশোরগঞ্জ মডেল থানায় হামলা হয়েছে। এ সব স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে।

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানিট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল: প্রধানমন্ত্রী