হোম > জাতীয়

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলারের ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে ভার্চুয়ালি এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, এমন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করতে পারায় এডিবি খুশি। যা বিদ্যমান সুরক্ষা কর্মসূচিগুলো আরও বিস্তৃত ও গভীর করার পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করবে। পাশাপাশি এই উদ্যোগ কোভিড-১৯ মহামারির অভিঘাত থেকে উত্তরণে সহযোগিতার পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতাও বাড়াবে।

ঈদযাত্রায় ট্রেনের ২৬ মের টিকিট বিক্রি শুরু

শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দিতে চায় সরকার: তথ্যমন্ত্রী

নেপাল আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও আতিথেয়তার চেতনায় অভিন্ন: সংস্কৃতিমন্ত্রী

বৈচিত্র্যকে যারা বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী: তথ্যমন্ত্রী

১৬ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় দেড় লাখ হিট

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

হাওরাঞ্চল: খোরাক বাঁচানোর চেষ্টায় কৃষক

বিআরটিসির ঈদ স্পেশাল চালু ২৩ মে, টিকিট ১৭ মে থেকে

ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন