হোম > জাতীয়

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার এবং পরবর্তীতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে তিনি চীন সফর ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।

আজ সোমবার আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তাঁর চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

সাক্ষাতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান।

আরও খবর পড়ুন:

দেশি জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘আমার সাথে পুলিশ নাই, মুরগি আছে’

নৌযান চলাচলে সতর্ক থাকতে বলল বিআইডব্লিউটিএ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখের বেশি, ক্যাডার ৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী রাখতে অব্যাহত সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

দেশে বছরে দুধের উৎপাদন দেড় কোটি টনের বেশি

বরেন্দ্র অঞ্চলের ১৫৩ ইউনিয়ন পানি সংকটাপন্ন

বিচারাধীন মামলার ডকেট কোর্ট পুলিশের হেফাজতেই রাখার নির্দেশ