হোম > জাতীয়

নেত্রকোনায় উত্ত্যক্তের প্রতিবাদে খুন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেত্রকোনায় কিশোরী ও গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে আদালতের রায়ের আলোকে যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণ বন্ধে যৌন নিপীড়ন নিরোধ কমিটি গঠন এবং গঠিত কমিটি যথাযথভাবে কাজ করছে কি না, তা মনিটরিং করারও দাবি জানায় সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (১০ জুন) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে নির্যাতনের শিকার গৃহবধূ ও কয়েকজন কিশোরী একই গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আমিন মিয়া, সজীব মিয়াসহ কয়েকজন বখাটে ওই বাড়ির সামনের পথ দিয়ে যাওয়ার সময় গৃহবধূ ও কয়েকজন কিশোরীকে উত্ত্যক্ত করেন।

বিষয়টি গৃহবধূ সাইদুল ইসলামের ছোট ভাই আনিসুর রহমানকে জানালে তিনি ওই বখাটেদের কাছে কথা বলতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন ওই বখাটেদের সরিয়ে দেন। এর কিছুক্ষণ পর বখাটেরা তাঁদের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আনিসুর রহমানের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর চালান এবং দেশীয় অস্ত্রের আঘাতে প্রতিবাদকারী আনিসুর রহমানসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় আহত ব্যক্তিদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নেতারা বলেন, কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় নারী ও কিশোরীরা এখনো স্থানীয় বখাটেদের দ্বারা যৌন নির্যাতন ও উত্ত্যক্তকরণের শিকার হচ্ছে। সংঘটিত এ ধরনের সহিংসতার ঘটনা নারী ও কন্যার স্বাভাবিক জীবনযাপন ও স্বাধীন চলাচলে নারীর নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে। একইভাবে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদকারী ব্যক্তির ওপর হামলা ও মৃত্যুর ঘটনা সার্বিকভাবে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলনকেও ক্ষতিগ্রস্ত করছে, যা নারী ও কন্যার সার্বিক উন্নয়নের পথে অন্তরায়।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ির তথ্য চায় দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে

কঙ্কাল বিক্রি চক্রের চার সদস্য কারাগারে

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম ব্যাপারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা