হোম > জাতীয়

পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আগামী ১০ মে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এ বছর মোট ১০৭ জন সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অবদান রাখার কারণে র‍্যাবে দায়িত্ব পালনকারী সেনা ও বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তাও পদক পাচ্ছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পদক তুলে দেবেন বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে—পুলিশ সপ্তাহ শুরুর আগেই আগামী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠিতে ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান সই করেছেন। চিঠিতে পদকপ্রাপ্ত ১০৭ জন সদস্যের নাম, পদবি ও ঠিকানাও সংযুক্ত রয়েছে।

এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১১৭ জন এবং তার আগের বছর ২৩০ জন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে গত বছর সাত দিনের পরিবর্তে তিন দিনে সীমিত আকারে পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়। তখন কোনো প্যারেড, শিল্ড প্যারেড বা অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এমনকি রাষ্ট্রপতির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সম্মিলন, বিশেষ প্রকাশনা কিংবা গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানও হয়নি।

তবে এবারের পুলিশ সপ্তাহে পূর্ণাঙ্গ আয়োজন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে উদ্‌যাপন কমিটি।

হাওরে বৃষ্টি ও ঢল: ক্ষণিক রোদে স্বস্তিতে কৃষক ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ততা

শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস

সংসদের সবুজ চেয়ার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

এপ্রিলে বেড়েছে মব সহিংসতা ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার: এমএসএফ

নির্বাচিতদের থেকে সংরক্ষিত আসনের এমপিরা শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে: টিআইবি

সম্ভাবনার প্রতীককে সঙ্গে নিয়ে এগোচ্ছি: মির্জা ফখরুল

নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

মে মাসে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানাল সরকার