হোম > জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন পর্যবেক্ষক দল বাংলাদেশে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে। 

আজ রোববার এনডিআই ও আইআরআই এক যুক্ত বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

এই পাঁচজনের সবাই বিশ্লেষক। তাঁরা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে অনুমোদন নিয়েছে প্রতিনিধি দলটি।

দুই প্রতিষ্ঠানের হয়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আরও সাতজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন। 

এনডিআই ও আইআরআই জানায়, প্রতিনিধি দলটি নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনাগুলোর ওপর নজর রাখবে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীগুলোর প্রতি সহিংসতা ও অনলাইনে হুমকি ও হয়রানিসহ নির্বাচনী সহিংসতার প্রবণতাগুলোর তাঁরা বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা নেয়, প্রতিনিধি দলটি তাও দেখবে। 

নির্বাচনের পর প্রতিনিধি দলটি সহিংসতা কমাতে কিছু সুপারিশসহ একটি মূল্যায়ন প্রতিবেদন দেবে। এনডিআই ও আইআরআই এর আগে গত অক্টোবরে এক প্রাক-পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠিয়েছিল।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া