হোম > জাতীয়

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: প্রাণিসম্পদ উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সরকার শুরু থেকেই তিনটি ম্যান্ডেট সামনে রেখেছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে সর্বশেষ ম্যান্ডেট ছিল নির্বাচন আয়োজন। সরকার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।’

আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আনন্দ স্কুল (সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল অ্যান্ড কলেজ) ভোটকেন্দ্রে ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছেন, এখানে কারও ব্যক্তিগত পছন্দ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী বুথগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

তিনি বলেন, ‘এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে আয়োজনের চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।’

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বেলা ২টা পর্যন্ত ৬ হাজার ৬২০ কেন্দ্রে ভোট পড়ার তথ্য পায়নি ইসি

প্রথম ভোটে উচ্ছ্বাস তরুণদের, কেন্দ্রে কেন্দ্রে প্রাণচাঞ্চল্য

মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

২০১৮ সালে জনগণ ছিল ভীত, এবার উচ্ছ্বসিত: বিবিসির সাংবাদিক

৩২৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

নির্বাচনে অনিয়ম হওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে: প্রধান উপদেষ্টা

একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

‎শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব: জাপা মহাসচিব