হোম > জাতীয়

শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দূষণে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নির্ণয় করে পরিবেশ সচিব এবং পরিবেশ অধিদপ্তরকে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য ফেলে পানি দূষণের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট দায়ের করে।

ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মে হাইকোর্ট রুল জারি করে নির্দেশনা দেন মনিটরিং কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য। এ ছাড়া কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার হিসাব করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।

মনজিল মোরসেদ বলেন, পরিবেশ আইন অনুসারে পরিবেশের লাইসেন্স ব্যতীত কোন শিল্পকারখানা পরিচালনা করা পরিবেশ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কিন্তু শিল্প মালিকরা আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকে ইটিপি ছাড়াই তাঁদের শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করে শীতলক্ষ্যা নদীর দূষণ করছেন। আদালত প্রায় এক বছর আগে প্রতিবেদন দিতে আদেশ দিলেও এখন পর্যন্ত তা দাখিল করা হয়নি। এ জন্য আবারও আবেদন করা হয়।

২০২৭ সালে কোন মাসে কত দিন সরকারি ছুটি, দেখে নিন মাসভিত্তিক হিসাব

এনসিপির আহ্বায়ক নাহিদকে আইনি নোটিশ

‎ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চলবে নতুন আন্তনগর ট্রেন

বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকার

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী