হোম > জাতীয়

দুর্নীতি করলে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, মামলাও দেওয়া হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

আজ বুধবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে দু্‌ই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন যে দুর্নীতি করে পার পাবেন, এটা এখানে পাবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেব না, সঙ্গে একটি দুর্নীতির মামলাও দেওয়া হবে। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।’

সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা —এ কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎ—এই জায়গায় আমি দেখতে চাই না।

তিনি আরও বলেন, ‘যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ।’

কাল থেকে স্কুলে রমজানের ছুটি

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি নিলেন ট্রাইব্যুনাল

জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

জিয়াউল আহসান সিরিয়াল কিলার: সাবেক সেনাপ্রধান

থানার ওসি যেন মন্ত্রীকে ফোন না করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জয়-পলকের বিচার শুরু

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৯টা ৪৫ মিনিটে

দাবি আদায়ের নামে মব সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অপচয় ও দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়াই লক্ষ্য: সড়ক, রেল ও নৌমন্ত্রী