হোম > জাতীয়

আন্তসীমান্ত পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে মন্ত্রী এ্যানি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

আন্তসীমান্ত পানিবণ্টন-সম্পর্কিত বিদ্যমান চুক্তি বা সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে। এ লক্ষ্যে আন্তসীমান্ত নদীর পানিবণ্টন-সংক্রান্ত বর্তমান চুক্তি বা সমঝোতাসমূহের পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনাসহ যৌথ নদী কমিশন, বাংলাদেশকে শক্তিশালীকরণ এবং অববাহিকাভুক্ত দেশসমূহ যথা—ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে।

আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুমিল্লা-৯ আসনের সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, উজানের দেশসমূহে আন্তসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ হ্রাস পাওয়ার বিষয়টি অসত্য নয়। এ ছাড়া প্রাকৃতিক ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে উজানে পানির লভ্যতা কমে যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ এবং দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য। প্রকল্পটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বার্থ সংরক্ষণের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে। কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ পরামর্শক রাখা হয়েছে।

নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদার প্রশ্নের জবাবে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় পাঁচ বছরে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামের অপর এক প্রশ্নের জবাবে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয় ৩৬৬ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে।

১৫০–২০০ জনকে হত্যা করতে দেখেছেন জিয়াউলের দেহরক্ষী

জামায়াত এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি, স্পিকার বললেন—এক্সপাঞ্জ করা হবে

হান্নান মাসউদের বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাব্যবস্থা মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে: প্রতিমন্ত্রী

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ নিয়োগ হবে: সংসদে প্রতিমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত