হোম > জাতীয়

আবারও আগা খান স্থাপত্য পুরস্কার পেলেন মেরিনা তাবাশ্যুম, প্রধান উপদেষ্টার অভিনন্দন

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিসৌধ জাদুঘর পরিদর্শনের সময় স্থপতি মরিনা তাবাসসুমের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। ছবি: প্রেস উইং

দ্বিতীয়বারের মতো আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম। এই অর্জনের জন্য স্থপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তিনি এই অর্জনকে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেছেন।

মেরিনা তাবাশ্যুমকে অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনার ‘খুদি বাড়ি’ স্থাপত্যকর্মটি শুধু স্থাপত্য শুধু নকশা বা সৌন্দর্যের জন্য নয়, বরং মানবতার কল্যাণ, মর্যাদা ও টেকসই সমাধানের জন্যও হতে পারে।’

উল্লেখ্য, খুদি বাড়ি স্থাপত্যকর্মটি নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য স্বল্প ব্যয়ে তৈরি করা পরিবেশবান্ধব ও বহনযোগ্য আবাসন।

প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, ২০১৬ সালে মরিনা তাবাশ্যুম ঢাকার বায়তুর রউফ মসজিদের জন্য প্রথমবারের মতো আগা খান পুরস্কার পান, যা আধ্যাত্মিকতা, সম্প্রদায়ের বন্ধন ও সরলতার মেলবন্ধনের স্বীকৃতি ছিল।

মরিনা তাবাশ্যুম বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাসন পরিষদের চেয়ারম্যান এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিসৌধ জাদুঘরের অন্যতম পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাম্প্রতিক সাফল্যকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবনের বৈশ্বিক পরিচয় হিসেবে দেখেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আপনার কাজ আমাদেরকে অনুপ্রাণিত করছে, প্রমাণ করছে যে সহমর্মিতা ও টেকসই দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেকোনো প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করা সম্ভব।’

রোমে ২৮ ঘণ্টার বেশি সময় আটকা ফ্লাইট, চরম ভোগান্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা

আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্টদের সবাইকে বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটি একসঙ্গে চলতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ

ফ্যাসিবাদের সুবিধাভোগীরা জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয়: প্রধানমন্ত্রী

সাড়ে ৬ বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫৭১২

সরকারের কাজের তথ্যভিত্তিক দলিল অপপ্রচারের জবাব দেবে: রিজভী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন