হোম > জাতীয়

মামলাকে কেন্দ্র করেই ঘটনা ঘটেছে: সাংবাদিক শামসের আটক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মামলাকে কেন্দ্র করেই খুব সম্ভবত কিছু একটা ঘটনা ঘটেছে।’ 

আজ বুধবার দুপুরে বেসরকারি রিহ্যাবিলেটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।.. এই মামলাকে কেন্দ্র করেই খুব সম্ভবত কিছু একটা ঘটনা ঘটেছে, আমি এখনো পরিষ্কার নই। আমি পরিষ্কার হয়ে আপনাদের জানাব।’ 

এর আগে বুধবার ভোর ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 

সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার এসআই (উপপরিদর্শক) রাজু মন্ডল। 

রাজু মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি দল এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে তারা। সকাল ৭টার দিকে অভিযান শেষ হয়। কী কী জব্দ করা হয়েছে তা আমি বলতে পারব না। এছাড়া সিআইডি টিমে কে কে ছিলেন আমি তাঁদের নামও বলতে পারব না।’ 

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের কোনো টিম শামসকে নিয়েছে কি না, তিনি এখনো নিশ্চিত নন। খোঁজখবর নিয়ে জানাবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত আবদুল্লাহ

অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি

সংরক্ষিত নারী আসন কোন জোট কয়টি পাচ্ছে জানালেন ইসি সচিব

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে, কোন দল কতটি পাচ্ছে

মার্কিন কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় সরকার

রাষ্ট্র সংস্কারে অধ্যাদেশগুলো নিয়ে সরকারের অবস্থান নেতিবাচক বার্তা দেয়: টিআইবি

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ