হোম > জাতীয়

পাবনা-১: প্রার্থিতা ফিরে পেলেন খায়রুন নাহার ও তাজুল ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন পাবনা-১ আসনের দুজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন খায়রুন নাহার খানম ও মো. তাজুল ইসলাম।

আজ রোববার শুনানি শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন।

ইসির উপসচিব (আইন) মো. ছানাউল্ল্যাহ্ স্বাক্ষরিত করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশের বিরুদ্ধে এই দুই প্রার্থী আপিল দায়ের করলে আজ নির্বাচন কমিশন তা শুনানি শেষে মঞ্জুর করে। তাঁদের পাবনা-১ আসনের বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষরসহ তথ্য-সংক্রান্ত ভুল থাকায় খায়রুন নাহার খানমের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আর তাজুল ইসলামের মনোনয়ন প্রক্রিয়াগত ত্রুটির কারণে অবৈধ ঘোষণা করা হয়।

সীমানা জটিলতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর ৯ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

সে সময় ইসি জানিয়েছিল, এর ফলে ৩০০ আসনের পরিবর্তে ২৯৮টি আসনে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। পরে ১৫ জানুয়ারি আপিল বিভাগের আরেকটি রায়ে এই দুই আসনে নির্বাচনের আইনি বাধা কাটে। এরপর নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে।

নতুন তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রাখা হয়। এসব আপিল নিষ্পত্তি করা হয় ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন সেনাবাহিনী প্রধান

মেট্রোরেলের যাত্রীদের নিয়ে জরিপ: মেট্রো চড়ে না কারের যাত্রী

উদ্ধার না হওয়া ১১২ চায়না রাইফেল নিয়ে উদ্বেগ

বন্যাদুর্গত কৃষকদের বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: কৃষিমন্ত্রী

পাহাড় থেকে জিয়ার মৃতদেহ ফেলে দিতে তাঁর মন সায় দিল না

পাউবো নয়, স্লুইসগেট দেখবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে প্রবাসী কার্ডের উদ্বোধন, রয়েছে যেসব সুবিধা

প্রতিটি হত্যাকারীর বিচার নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: চীনে আইসিটিমন্ত্রী

সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে