হোম > জাতীয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ৯ দিনে ঢাকা থেকে ৩০০ ফ্লাইট বাতিল

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পরিস্থিতির কারণে গত ৯ দিনে ৩০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার এখন পর্যন্ত ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এদিন কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি এবং সৌদিয়া এয়ারলাইনসের ২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এদিন বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট।

ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়ে আসবে।

ঈদযাত্রায় ১৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

পেট্রলপাম্পে ভিড় বাড়ছে, খুচরায় বাড়তি দাম

‘শিশুরাই সব’-এর প্রতিবেদন: প্রতি মাসে ১১ শিশুহত্যা

হাদি হত্যা: ফয়সালসহ দুজন ভারতে ১৪ দিনের রিমান্ডে

হাদি হত্যা: ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু

দুদকের মামলায় ফাঁসছেন সস্ত্রীক সাবেক হুইপ সামশুল হক

জনবহুল এলাকায় মনোরেল চালুর সম্ভাবনা বিবেচনায়: সড়কমন্ত্রী

জাহাজবাড়িতে জঙ্গি নাটক: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ এপ্রিল

কুকুর হত্যায় তিনজনের দুই বছরের কারাদণ্ড

ইমাম-পুরোহিত-যাজকেরা মাসে পাবেন ৫ হাজার টাকা, উদ্বোধন ১৪ মার্চ