হোম > জাতীয়

পুলিশ সপ্তাহ শুরু আজ

১০৭ পুলিশ পদক প্রদান স্থগিত, যাচাই–বাছাই চলমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)। ছবি: ডিএমপি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার রাতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) রফিকুল ইসলাম এই তথ্য জানান।

রফিকুল ইসলাম বলেন, পদকের জন্য প্রাথমিকভাবে মনোনীতদের বিষয়ে যাচাই-বাছাই চলমান থাকায় আপাতত পদক প্রদান স্থগিত রাখা হয়েছে। যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুবিধাজনক সময়ে তাঁদের পদক দেওয়া হবে।

বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান, অপরাধ দমন, মামলার রহস্য উদ্‌ঘাটন, সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। ২০২৫ সালে কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১০৭ জনকে প্রাথমিকভাবে পদকের জন্য নির্বাচিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের পদক পরিয়ে দেওয়ার কথা ছিল।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য সামনে রেখে রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ করবেন। তবে পদক প্রদান পর্ব থাকছেনা।

বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

লাইসেন্সবিহীন ওয়াকিটকি ব্যবহারে কঠোর অবস্থানে বিটিআরসি

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার

দেশে নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২২ হাজার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নতুন ভারতীয় হাইকমিশনার

তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় চীনের সমর্থন পেল বাংলাদেশ

ঢাকাতেই ৮০ হাজার মাদক মামলা ঝুলে আছে, নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

দুর্নীতি রোধে সমন্বিত কৌশলপত্র ও পূর্ণ ডিজিটালাইজেশনের সুপারিশ টিআইবির