হোম > জাতীয়

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

ফাইল ছবি

ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। আজ বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

ইউএসজিএস–এর তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যের ইয়াইরিপোকের পূর্ব দিকে ৪৪ কিলোমিটার দূরে। এর অবস্থান ছিল ২৪.৭৪৩° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৪৮৪° পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। গত তিন মাসে বাংলাদেশের আশপাশে মৃদু ও তীব্র মাত্রার অর্ধশতাধিক ভূমিকম্প হয়েছে। গত ১৫ বছরে ছোট-বড় ভূমিকম্প হয়েছে দেড় শতাধিক।

বিশেষজ্ঞরা বলছেন, শত বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমার টেকটোনিক প্লেটে বড় ভূমিকম্প না হওয়ায় সেখানে বিপুল শক্তি সঞ্চিত হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে ৮ থেকে ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হতে পারে, যা ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে। প্রাণহানি লাখ ছাড়িয়ে যেতে পারে।

দুলাভাই-শালার হাস্যরসের সাক্ষী হলো সংসদ

জাতীয় গ্রিডে ৫৪ হাজার ইউনিট বিদ্যুৎ দিল পদ্মা সেতুর সৌর প্রকল্প

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরও জোরদার করার তাগিদ

স্বীকারোক্তি আদায়ে হত্যার হুমকির অভিযোগ প্রসিকিউটর জোহার বিরুদ্ধে

৭১ টিভির সম্প্রচার লাইসেন্সসহ নথিপত্র চেয়েছে তদন্ত সংস্থা

অয়ন ওসমানের গুলিতে মৃত্যু হয় আবুল হাসানের: জবানবন্দি

প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব মেডিকেল কলেজে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

নারী ও শিশু-সংক্রান্ত ডেথ রেফারেন্স শুনতে বেঞ্চ গঠন

পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মঈন খান