হোম > জীবনধারা > ভ্রমণ

ভ্রমণে যা মনে রাখবেন

মুহাম্মদ জাভেদ হাকিম

আগে আমাদের দেশের অধিকাংশ মানুষেরই ধ্যানধারণা ছিল, শীতকালটাই শুধু ভ্রমণের মৌসুম। কিন্তু এখন তা অনেকটাই বদলে গেছে। এই বদলে যাওয়ার ফলে মানুষ এখন সারা বছরই নিজেদের সুযোগমতো ঘুরে বেড়ায়। আগে যারা ভ্রমণ মানে বিলাসিতা ভাবত, তারাও এখন ভ্রমণে বেশ আগ্রহী। প্রচুর উদ্যমী হতে হলে ভ্রমণের বিকল্প নেই।

  • ভ্রমণ বিষয়ে প্রথম পরামর্শ হওয়া উচিত, পর্যটন বিষয়ে প্রশিক্ষণহীন, মুনাফালোভী ভ্রমণ ব্যবসায়ীদের কাছ থেকে সেবা নেবেন না।
  • যে প্রতিষ্ঠানটি থেকে আপনি সেবা নিতে চাইছেন, তাদের বিষয়ে খোঁজখবর করে তারপর টাকা দিন।
  • দলবদ্ধভাবে ঘুরতে গেলে খরচটা কিছু কমে আসে। এতে ট্যুর অপারেটরদের গাইডের মাধ্যমে সহজেই দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করা যায়।
  • কোনো প্রতিষ্ঠানের অফারে আকৃষ্ট না হয়ে মানসম্পন্ন, অভিজ্ঞ ও দক্ষ ট্যুর অপারেটরগুলো খুঁজে বের করুন এবং তাদের সেবা নিন। 
  • যেখানে ঘুরতে যাবেন, সেখানে ট্যুরিস্ট পুলিশ আছে কি না, খোঁজ নিন। যেকোনো প্রয়োজনে তাদের সহায়তা নিন।
  • ঘুরতে গিয়ে পরিবেশ ও প্রতিবেশের প্রতি খেয়াল রাখুন এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান রাখুন।
  • ছোটখাটো ব্যাপারে সহনশীল মানসিকতা রাখার চেষ্টা করুন।
  • ভ্রমণে দলবদ্ধ থাকার নিয়মাবলি মেনে চলুন। মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস পরিহার করুন। অতি উৎসাহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
  • অযথা হুল্লোড় করে অন্যদের বিরক্তির কারণ হবেন না।
  • পাহাড়, বন বা জঙ্গলে ভ্রমণকালীন শৃঙ্খলা বজায় রাখুন।
  • ব্যাগের বোঝা না বাড়িয়ে ভ্রমণোপযোগী পোশাক ও প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন।

শ্রাবণে ঘুরে আসুন নিকলী-মিঠামইন হাওর

দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে মুসলিম পর্যটন বাজার

ফিলিপাইনের সিকিহোর দ্বীপে

লোহিতসাগরের বুকে রূপকথার এক রাজ্য

বিদেশ ভ্রমণ ঝুঁকিমুক্ত করার শেষ প্রস্তুতি

চরম দাবদাহের মুখে ভ্রমণের নতুন প্রবণতা

পাহাড়ে গিয়ে কেন বারবার পথ হারাচ্ছে জেন-জি

মালয়েশিয়ার জোহর রাজ্যের খাবারদাবার

একক ভ্রমণকারীদের পছন্দের তালিকায় এশিয়ার ৩ দেশ

বর্ষায় ভ্রমণে যা রাখতে হবে সঙ্গে