হোম > জীবনধারা > রূপবটিকা

শরীর, ত্বক ও মন ভালো রাখবে এই গোলাপি স্ক্রাব

ফিচার ডেস্ক, ঢাকা 

গোলাপি রঙের স্ক্রাবকে বলা যেতে পারে ডোপামিন স্ক্রাব। ছবি: পেক্সেলস

শরীর, মন ও ত্বক—এই তিনের ক্লান্তি গোসল দূর করে। সপ্তাহে তিন দিন ত্বকে স্ক্রাব করা হলে ত্বকের পাশাপাশি শরীর ও মনও ফুরফুরে হয়ে ওঠে। স্ক্রাব করলে রক্তসঞ্চালন বাড়ে। ফলে শরীর চনমনে হয়ে ওঠে আর ত্বকও উজ্জ্বল দেখায়। চিরাচরিত স্ক্রাবের পরিবর্তে শরীর ও মন ফুরফুরে করে দেওয়া বিশেষ স্ক্র‍াব ব্যবহারে কিন্তু বাড়তি উপকার পেতে পারেন।

একে বলা যেতে পারে ডোপামিন স্ক্রাব। এর রং ও গন্ধ মনকেও জাগিয়ে তুলবে। মানসিক অবসাদ কমবে কিছুটা। বাজার থেকে চড়া দাম দিয়ে কিনতে হবে না। এই ডোপামিন স্ক্রাব বানিয়ে নিতে পারেন নিজেই, নিজের বাড়িতে বসে। শোভন সাহা, স্বত্বাধিকারী, কসমেটোলজিস্ট ও শোভন মেকওভার

কীভাবে বানাবেন? বিস্তারিত রইল এখানে।

পিংক লেমোনেড বডি স্ক্রাব

উপকরণ

১ কাপ চিনি, আধা কাপ বাদাম, জলপাই অথবা নারকেল তেল, আধা চা-চামচ ভিটামিন ই তেল, ১৫ ফোঁটা লেমন এসেনশিয়াল তেল, ১ থেকে ২ ফোঁটা লাল ফুড কালার।

প্রণালি

একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। নিজের পছন্দ অনুসারে কমবেশি তেল যোগ করতে পারেন। ত্বকের ধরন বুঝেও তেলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি কাচের বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। যেহেতু এই রেসিপিতে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, তাই এটি এক মাসের মধ্যে ব্যবহার করে ফেলা ভালো। তবে চাইলে পিংক লেমোনেড বডি স্ক্র‍াবটি ছোট কাচের বয়ামে রেখে গোলাপি রিবন দিয়ে বেঁধে দিতে পারেন। সপ্তাহান্তের ঘরোয়া স্পা রুটিন মেনে চলার দিনে এই সুন্দর গোলাপি আভা ছড়ানো কৌটাটি অনেকটা ডোপামিন রিলিজ করবে।

ড্রাগন ফলের বডি স্ক্র‍াব

উপকরণ

আধা কাপ থেঁতো করা ড্রাগন ফল, ২ চা-চামচ চিনি, ২ চা-চামচ হিমালয়ান লবণ, ১ চা-চামচ নারকেল তেল।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিন। এক সপ্তাহ ভালো থাকবে। সুগন্ধের জন্য পছন্দের এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। কুসুম গরম পানিতে শরীর ভিজিয়ে তারপর এই স্ক্র‍াব দিয়ে ম্যাসাজ করুন। এটি ব্যবহার করলে ত্বক মরা কোষ ঝরিয়ে পেলব হয়ে উঠবে। আর ড্রাগন ফলের মনকাড়া রং মনটাকেও চনমনে করে তুলবে।

ব্লাশ পিংক বডি স্ক্রাব

উপকরণ

১ কাপ চিনি, আধা কাপ আমন্ড তেল, আধা চা-চামচ ভিটামিন ই তেল, ১৫ ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল তেল, বেদানার রস আধা কাপ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিন। এক সপ্তাহ ভালো থাকবে। ত্বক ভালোভাবে ভিজিয়ে এই স্ক্রাব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ত্বকের মরা কোষ ঝরিয়ে ত্বকের রং উন্নত করতে এই স্ক্রাব খুব ভালো কাজ করে।

এসব স্ক্রাব ব্যবহারের উপকারিতা

শোভন সাহা বলেন, ‘ত্বকের বাইরের স্তরে ধুলো-ময়লা, মৃত কোষ পরিষ্কার করতে স্ক্রাব ব্যবহার করার অভ্যাস থাকতে হবে। ত্বকের রোমকূপে জমে থাকা তেল, ব্ল্যাকহেডস দূর করতে স্ক্রাব খুব উপকারী ভূমিকা রাখে। পাশাপাশি সপ্তাহে ২-৩ দিন স্ক্র‍াব ব্যবহার করলে ত্বকে নতুন কোষ তৈরি হয়।’

স্ক্রাবিং যখন ত্বকের ক্ষতি করে

উপকারী বলে প্রতিদিন ত্বকে স্ক্রাব করা যাবে না। এতে ত্বকের নিজস্ব তেল বা সিবামের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়তে পারে। প্রতিদিন বা এক দিন পর স্ক্রাব করলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। সেই ত্বকে সরাসরি রোদ লাগলে ক্ষতির আশঙ্কা বেড়ে যেতে পারে। শোভন সাহা জানান, ত্বকে যদি এগজিমা, সোরিয়াসিস, র‌্যাশ বা ব্রণ থাকে, সেই অবস্থায় স্ক্রাব ব্যবহার করার ফল মারাত্মক হতে পারে। তাই এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুতে কাজ হচ্ছে না? খুশকি তাড়াতে সমাধান হতে পারে তাজা নিমপাতা

ম্রুণাল ঠাকুরের সৌন্দর্য রহস্য সম্পর্কে যা জানা গেল

‘স্কিন ফ্লাডিং’ নিয়ে যত কথা

ত্বকের শীতকালীন সমস্যা দূর করবে পাকা টমেটো

শীতে উজ্জ্বল ত্বক, হাতের কাছে সহজ সমাধান

এই শীতে উজ্জ্বল ত্বকের জন্য যে ৫টি ফল খেতে হবে

কালিজিরা খেলে চুল পাকা কিছু কমে

কৃতি শ্যাননের মতো মসৃণ, দাগমুক্ত ত্বক চান? ব্যবহার করুন গ্লিসারিন

পিঠা তৈরির চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন ঘরোয়া ফেসপ্যাক

নতুন বছরে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? এভাবে যত্ন নিলে উপকার মিলবে