হোম > জীবনধারা > রূপবটিকা

এই বসন্তে অফিসে তরতাজা থাকবেন যেভাবে

ফিচার ডেস্ক, ঢাকা 

কঠিন হলেও অফিসে তরতাজা থাকার বিষয়টি নিয়মিত চর্চার মধ্যে নিতে হয়। প্রতীকী ছবি: পেক্সেলস

জ্যাম আর দূষণের এই শহরে অফিসে ৮ থেকে ৯ ঘণ্টা তরতাজা থাকা ভীষণ কঠিন। তারপরেও বিষয়টি নিয়মিত চর্চার মধ্যে নিতে হয়। নইলে দুশ্চিন্তাসহ সবকিছুর ছাপ ফুটে ওঠে শরীরে। তখন মানসিক চাপ আরও বাড়ে। পুরো কর্মঘণ্টা তরতাজা থাকতে জেনে নিন কয়েকটি টিপস।

সকালে দ্রুত ঘুম থেকে উঠুন

সকালে কোনোমতে ঘুম থেকে উঠে পাঁচ মিনিটে তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়াটা আমাদের অনেকেরই অভ্যাস। এই অভ্যাসটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর নেতিবাচক প্রভাব পরে শরীরে। সকালে অফিস যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে ঘুম থেকে উঠুন। তারপর যা করতে পারেন,

  • খালি পেটে আধা লিটার পানি পান করুন।
  • হালকা ব্যায়াম করুন। এতে শরীরে ঠিকমতো রক্ত চলাচল করবে। এটি চেহারায় উজ্জ্বলতা আনবে।
  • সকালে জেড রোলার দিয়ে ত্বক ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকের ফোলা ভাব দূর হবে।
  • ভালোমতো নাশতা করুন। এতে দিনের শুরুতে কাজ করার শক্তি পাবেন।
  • সকালে উঠে এ অভ্যাসগুলো গড়ে তুলতে পারলে সারা দিন অনেকটাই তরতাজা থাকতে পারবেন।

মুখ পরিষ্কার ও গোসল করুন

সকালে উঠে অবশ্যই মুখ ভালো মতো পরিষ্কার করে নেবেন। তারপর গোসল করবেন। সকালে উঠতে দেরি হলেও গোসল করা বাদ দেবেন না। এটি শরীর ঠান্ডা রাখে। তরতাজা থাকতে সহায়তা করে। গোসলের পর প্রসাধনী ব্যবহার করবেন।

শরীরের আর্দ্রতা বজায় রাখতে অফিসে থাকা অবস্থায় পর্যাপ্ত পানি পান করুন। ছবি: পেক্সেলস

সানস্ক্রিন ব্যবহার করুন

শুধু সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্যই নয়, বরং ল্যাপটপ ও মোবাইলের রেডিয়েশন থেকে ত্বক রক্ষার জন্যও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সকালে মুখ পরিষ্কার করে সবার আগে সানস্ক্রিন লাগিয়ে তারপর অন্য কিছু ব্যবহার করুন। অফিসে গিয়ে দুই ঘণ্টা পরপর মুখ পরিষ্কার করে পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন

সানস্ক্রিনের মতো ময়েশ্চারাইজার ব্যবহার করাটাও জরুরি। আপনার অফিসে যদি এসি থাকে তবে ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ দেখাবে। ত্বক শুকনো লাগলে পুনরায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করবে।

চুল বেঁধে রাখুন

অফিসে লম্বা সময় চুল ছেড়ে রাখাটা মোটেই স্মার্ট সিদ্ধান্ত নয়। এতক্ষণ চুল ছেড়ে রাখলে গরম লাগবে। তা ছাড়া চুল রুক্ষ হয়ে যাবে। তাই অফিসে চুল বেঁধে রাখার চেষ্টা করুন। বেণি, খোঁপা, ঝুঁটি ইত্যাদি আপনার পছন্দের যেকোনো স্টাইলে চুল বাঁধতে পারেন। লাঞ্চ ব্রেকে অবশ্যই চুল একবার আঁচড়ে নিন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন হবে এবং চুল ভালো থাকবে।

আরামদায়ক পোশাক পরুন

অফিসে অবশ্যই আরামদায়ক পোশাক ব্যবহার করুন। এতে আপনি স্বস্তি বোধ করবেন। ফলে নিজেকে আত্মবিশ্বাসী মনে হবে। আঁটসাঁট পোশাকে নিজের যেমন অস্বস্তি লাগবে তেমনি তরতাজা দেখাবে না। সুতি বা লিনেনের আরামদায়ক পোশাক পড়ে অফিস করার চেষ্টা করুন।

হালকা মেকআপ করুন

অফিসে ন্যাচারাল লুকে যাওয়ার চেষ্টা করুন। এ জন্য বিবি ক্রিম, কাজল ও লিপবাম ব্যবহার করতে পারেন। হালকা মেকআপে নিজেকে দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক তেমনি সহজে টাচ আপ করে ফেলা যায়।

লিপবাম সঙ্গে রাখুন

সাধারণত শীতকালে বা অফিসে এসি থাকলে শরীরের আর্দ্রতা কমে যায়। ফলে ঠোঁট শুকিয়ে ফেটে যায়। এ সমস্যা সমাধানে সঙ্গে লিপবাম রাখুন। যখন ঠোঁট শুকিয়ে যাবে তখনই লিপবাম লাগিয়ে ফেলুন।

দুবার পানি দিয়ে মুখ পরিষ্কার করুন

অফিসে বাসার মতো মুখ পরিষ্কার করা সম্ভব নয়। সেখানে থাকা অবস্থায় অন্তত দুইবার শুধু পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। তা ছাড়া যখন সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, তার আগে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ভালোমতো বসে যাবে।

পর্যাপ্ত পানি পান করুন

একজন মানুষের দিনে অন্তত দুই লিটার পানি পান করা উচিত। শরীরের আর্দ্রতা বজায় রাখতে অফিসে থাকা অবস্থায় পর্যাপ্ত পানি পান করুন। ক্লান্তি লাগলে কফি বা চা খাওয়ার বদলে গ্রিন টি বা ডিটক্স পানি পান করুন।

সূত্র: মেকআপ অ্যান্ড বিউটি ও অন্যান্য

ডোপামিন স্কিন কেয়ার: মনের আনন্দই ত্বকের উজ্জ্বলতার মূল রহস্য

চকলেট দিবসে চকলেট দিয়ে রূপচর্চা

শরীর, ত্বক ও মন ভালো রাখবে এই গোলাপি স্ক্রাব

অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুতে কাজ হচ্ছে না? খুশকি তাড়াতে সমাধান হতে পারে তাজা নিমপাতা

ম্রুণাল ঠাকুরের সৌন্দর্য রহস্য সম্পর্কে যা জানা গেল

‘স্কিন ফ্লাডিং’ নিয়ে যত কথা

ত্বকের শীতকালীন সমস্যা দূর করবে পাকা টমেটো

শীতে উজ্জ্বল ত্বক, হাতের কাছে সহজ সমাধান

এই শীতে উজ্জ্বল ত্বকের জন্য যে ৫টি ফল খেতে হবে

কালিজিরা খেলে চুল পাকা কিছু কমে