হোম > জীবনধারা > নো হাউ

ফলোয়ারদের মতামত জানতে ইনস্টাগ্রামে পোল তৈরি করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রামে পোল তৈরির সুযোগ রয়েছে। ছবি: সিনেট

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় শুধু ছবি বা ভিডিও শেয়ার করাই যথেষ্ট নয়—দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়াও খুব গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রাম স্টোরির পোল ফিচারটি সেই সুযোগটিই করে দেয়। এটি আপনাকে আপনার ফলোয়ারদের মতামত জানতে ও দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

ব্যক্তিগত কৌতূহল থেকে শুরু করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত, পোল ব্যবহার করে ব্যবহারকারীরা জানতে পারেন তাদের অডিয়েন্সের পছন্দ, আগ্রহ বা প্রতিক্রিয়া। এটি যেমন মজাদার ও অংশগ্রহণমূলক, তেমনি ব্র্যান্ড বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এটি হয়ে উঠছে মূল্যবান তথ্য সংগ্রহের একটি টুল।

এই ফিচারটি শুধু একটি প্রশ্ন এবং দুটি অপশন যুক্ত করে তৈরি করা যায়।

ইনস্টাগ্রাম স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে

১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।

২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।

৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।

৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।

৫. এবার ডান পাশের ওপরের দিকে থাকা ‘Aa’ অপশনে ট্যাপ করুন।

৬. ওপরের দিকে থাকা ‘স্টিকার’ আইকোনে ট্যাপ করুন।

৭. এখন ‘পোল’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।

৮. এবার ‘আস্ক এ কোয়েশ্চেন’ অপশনে কোনো প্রশ্ন টাইপ করুন।

৯. নিচের দুটি ঘরে দুটি অপশন যুক্ত করুন।

১০. ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

১১. নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। এভাবে স্টোরিটি পোস্ট হবে।

এবার ফলোয়াররা ট্যাপ করে পোলের যেকোনো অপশনে ট্যাপ করতে পারবে।

৫জি প্রযুক্তি: উচ্চগতির ইন্টারনেটে স্বাস্থ্যের ঝুঁকি কতটা

এআই ঢুকছে শ্রেণিকক্ষে, শিক্ষকেরা ঝুঁকছেন মৌখিক পরীক্ষার দিকে

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে