হোম > জীবনধারা > ফিচার

ভ্যালেন্টাইন অভিসারে কোন রঙের লিপস্টি দেবেন, জেনে নিন

ফিচার ডেস্ক, ঢাকা 

ভ্যালেন্টাইনস ডের লুক আকর্ষণীয় করে তুলতে লিপস্টিক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠতে পারে। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

রাত পোহালেই ভালোবাসা দিবস। নির্বাচনের উত্তাপ যে এবারের ভালোবাসা দিবসকেও খানিক উষ্ণ করে রাখবে, সেটা না বললেও চলে। আর সে জন্য প্রস্তুতিও নিশ্চয় শুরু হয়ে গেছে। অনেকে ইতিমধ্যে কৃষ্ণচূড়া রঙের শাড়ি কিনেছেন ভ্যালেন্টাইন ডেট বা ডিনারের জন্য। কিন্তু সাজ বাক্সে পড়ে থাকা পুরোনো লিপস্টিক পরে ভালোবাসার কথা বলতে মন চাইছে না, তাই তো? চিন্তার কোনো কারণ নেই।

লিপস্টিক এক দিন ব্যবহারের প্রসাধনী নয়। এমন রঙের লিপস্টিক কিনুন, যা ফরমাল লুক এবং রোমান্টিক পোশাক—উভয়ের জন্যই সুন্দরভাবে মানিয়ে যায়। ঠোঁটের সুরক্ষার জন্য শতভাগ নিরামিষ, এপ্রিকট তেল ও অ্যাভোকাডো তেল রয়েছে এমন লিপস্টিক কিনুন। শোভন সাহা, কসমেটোলজিস্ট, স্বত্বাধিকারী, শোভন মেকওভার

বাজারে নতুন আর পুরোনো মিলিয়ে তো কম লিপস্টিকের ব্র‍্যান্ড নেই। এত ব্র্যান্ডের এত রঙের লিপস্টিকের মধ্য থেকে কোন রং এই দিনের জন্য বেছে নেবেন, তা ভাবতে সময় লাগবে বৈকি। এ বছরের ভ্যালেন্টাইনস ডের লুক আকর্ষণীয় করে তুলতে সেরা সাতটি লাল লিপস্টিক খুঁজে বের করুন! আপনার জন্য লাল রঙের লিপিস্টকের নিখুঁত শেডটি খুঁজে নিন এখান থেকে।

লাল রং সব সময় আকর্ষণীয়। আপনার জন্য লাল রঙের লিপিস্টিকের নিখুঁত শেডটি খুঁজে নিন। ছবি: পেক্সেলস

ভ্যালেন্টাইনস ডে লুকের জন্য সেরা লাল লিপস্টিক

মিষ্টি লুকের জন্য চেরি লাল লিপস্টিক

এ বছরের ভ্যালেন্টাইনের জন্য এই রং হয়ে উঠতে পারে সেরা পছন্দ। একটু ক্রিমি টেক্সচারের চেরিরঙা লিপস্টিক পুরো সাজে একটা নমনীয়তা এনে দেবে। পাশাপাশি এই উজ্জ্বল লাল রং পুরো লুকে আত্মবিশ্বাসের ছাপ এনে দেয়। রাতে ডিনার ডেটে গেলে ক্রিমি টেক্সচারের পরিবর্তে লিকুইড ম্যাট কিংবা গ্লসও বেছে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে পোশাকটিও গ্লসি ও এলিগ্যান্ট হলে ভালো মানাবে।

টুকটুকে লাল মখমল ম্যাট

এটুকু সাহস তো ভালোবাসা দিবসে দেখাতেই পারেন। পুরো মেকআপে খরচা করার মতো সময় হাতে না থাকলে শুধু ঠোঁটটি হাইলাইট করুন। ক্ল্যাসিক রেড লিপস্টিক পুরো লুকটাই বদলে দেবে। স্লিপড্রেস, ক্রপটপ বা স্কার্ট—সবকিছুর সঙ্গে ভালো মানায়। এ সময় শুধু চোখের মেকআপ আর জুয়েলারি কম রাখুন। এটাই আপনার দায়িত্ব।

কমলা-লালে সেজেই দেখুন

পোশাকটা লাল রঙের না পরে কমলা, গোলাপি পরতে চাচ্ছেন এবার? তাহলে লিপস্টিকটাও মানানসই বেছে নেওয়া চাই। এ জন্য বেছে নিতে পারেন গাঢ় কমলা রঙের সঙ্গে হালকা মেরুনের ছোঁয়া আছে, এমন রঙের লিপস্টিক। আমাদের দেশের মেয়েদের যে ত্বকের রং, তাতে এই কমলা-মেরুন রঙের লিপস্টিক খারাপ লাগবে না। তবে লিকুইড ম্যাট এড়িয়ে জোজোবা এবং অন্যান্য প্রাকৃতিক তেলসমৃদ্ধ লিপস্টিক বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

এবার বেছে নিতে পারেন ভেগান লিপস্টিক

প্যারাবেন মুক্ত একেবারে ভেষজ উপাদানে তৈরি লিকুইড লিপস্টিক ব্যবহার করতে পারেন। ভালোবাসা দিবস থেকেই না হয় স্বাস্থ্যকর সাজের অভ্যাস গড়া শুরু হোক। রাজকীয় গ্লসি লাল রং; যা তাৎক্ষণিকভাবে মুখ উজ্জ্বল দেখাতে সাহায্য করে। এ ধরনের লিপস্টিক ঠোঁট আর্দ্র ও মোলায়েম রাখে।

গোলাপের মতো লাল ঠোঁট চাইছেন?

চোখধাঁধানো ধারালো রেখার চেয়ে বেশি মার্জিত দেখায় এই রঙের লিপস্টিক পরলে। গোলাপরঙা ক্রিমি টেক্সচারের লিপস্টিক আপনার ভ্যালেন্টাইনের সাজকে পরিপূর্ণ করতে পারে। এতে করে সারা দিন ঠোঁট বাঁচবে শুষ্কতা থেকে। যাঁরা এই প্রথম লাল রঙের লিপস্টিক পরবেন, তাঁদের জন্য নিরাপদ লাল হচ্ছে এই রোজ রেড লিপস্টিক।

একটু দাম দিয়েই কিনুন

ভ্যালেন্টাইনস ডের জন্য লিপস্টিক কিনতে হলে এবার একটু দাম দিয়েই কিনুন। সোয়েড ফিনিশ লিপস্টিক এখন খুব ট্রেন্ডি। খুব বেশি চকচকে বা খুব বেশি ম্যাড়ম্যাড়ে নয়। এগুলো ভিটামিন ই এবং বিশেষ সোয়েড রঞ্জক পদার্থ দিয়ে তৈরি। এর মসৃণ টেক্সার দীর্ঘ সময়, এমনকি খাবারের পরেও ঠোঁটে রয়ে যাবে।

সূত্র: হার জিন্দেগি ও অন্যান্য

১০ সেকেন্ডের আলিঙ্গনেই লুকিয়ে সুস্থতার রহস্য

শরীরে দুর্গন্ধ তৈরি করে যেসব খাবার

আজ প্রিয়জনকে যে প্রতিশ্রুতিগুলো দিতে পারেন

রাঙিয়ে দিয়ে যাও

২০২৬-এ আপনার সিগনেচার সুগন্ধি কোনটি

একটি গোলাপ দিয়েই ছড়িয়ে দিন ভালোবাসা

ঘরে বসন্তের আমন্ত্রণে

শরীর ও মন ভালো রাখতে চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনুন

আসছে রোজ ডে: যেভাবে গোলাপ দিলে প্রিয়জন হবে অভিভূত

ফাগুন লেগেছে বসনে...