হোম > জীবনধারা > জেনে নিন

রোজ যে কাজগুলো করার মাধ্যমে ব্রিটিশরা ঘর পরিচ্ছন্ন রাখেন

ফিচার ডেস্ক

রোজ যে কাজগুলো করার মাধ্যমে ব্রিটিশরা ঘর পরিচ্ছন্ন রাখেন। ছবি: পেক্সেলস

কেবল ধুলোবালি কম থাকার কারণেই কি ব্রিটেনের বাড়িগুলোর অন্দর এত ঝকঝকে আর স্বাস্থ্যকর থাকে? একেবারেই তা নয়। ঘরের পরিচ্ছন্নতায় তাঁরা ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলেছেন। এই সমস্ত কাজ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে এবং কিছু কাজ করতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করলে দীর্ঘ মেয়াদে ঘর ডিপ ক্লিনের কয়েক ঘণ্টা সময় বেঁচে যায়। ফলে ছুটির পুরো দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হয় না। কারণ, সপ্তাহজুড়ে ছোট ছোট কাজ করে তাঁরা ঘরবাড়ি পরিষ্কার রাখেন।

সময় নিয়ে বিছানা গোছান

আপনি কি জানেন ঘুম থেকে ওঠার সঙ্গে বিছানা গোছানো উচিত নয়? ব্রিটিশরা ঘুম থেকে ওঠার পর বিছানার কিছুক্ষণের জন্য তুলে রাখেন। বালিশগুলো ঝেড়েঝুড়ে নেন। এরপর ঘরের জানালা খুলে পুরো ঘরে আলো-হাওয়া প্রবেশ করতে দেন। এভাবে এক ঘণ্টা রেখে তারপর বিছানার চাদর পুনরায় বিছান ও পরিপাটি করে বিছানা গোছান।

রোজ যে কাজগুলো করার মাধ্যমে ব্রিটিশরা ঘর পরিচ্ছন্ন রাখেন। ছবি: পেক্সেলস

বাথরুমের সিঙ্ক ভিজে গেলে সঙ্গে সঙ্গে মুছে নেন

চুল ও মেকআপ করা থেকে শুরু করে হাত ধোয়া পর্যন্ত, বাথরুমের সিঙ্ক এবং কাউন্টারটপ খুব দ্রুত নোংরা হয়ে যায়। যতবারই তা নোংরা হয় বা ভিজে যায়, ততবারই একটি মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে তাঁরা দ্রুত কাউন্টার, সিঙ্ক এবং কল মুছে নেন।

ফোন এবং ল্যাপটপ প্রতিদিন জীবাণুমুক্ত করেন

প্রতিদিন গণপরিবহন ব্যবহার করলে, প্রতিদিনই ফোন পরিষ্কার করা আবশ্যক বলে মনে করেন ব্রিটিশরা। বাইরের জীবাণু ঘরে প্রবেশ যেন করতে না পারে তাই ব্যাগেই স্যানিটাইজার রাখেন ও এগুলো দরজার বাইরে থেকেই পরিষ্কার করে ঘরে ঢোকেন। ফোন এবং ল্যাপটপের কি-বোর্ড দ্রুত পরিষ্কার করার জন্য অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়াইপস ব্যবহার করেন তাঁরা। কখনো কখনো, এগুলোর পাশাপাশি তাঁরা ব্যাকপ্যাক, হ্যান্ডব্যাগ এবং লাইটের সুইচগুলোও সেই ওয়াইপস দিয়ে মুছে নেন।

গুছিয়ে রাখতে প্রতিদিনই কয়েক মিনিট সময় ব্যয় করেন

এটি সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। জুতো গুছিয়ে রাখতে, ব্যাগ খালি করতে, কাউন্টার পরিষ্কার করতে, অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিতে, ডিশওয়াশারে থালাবাসন রাখতে ইত্যাদি কাজে কয়েক মিনিট সময় দেন ব্রিটিশরা। সারা দিন ধরে কয়েক সেকেন্ডের জন্য এটা-ওটা তাঁরা পরিষ্কার করতে পছন্দ করেন যাতে কিছু জমে না যায়। আর এভাবেই তাঁদের ঘর ঝকঝকে তকতকে থাকে।

রোজ যে কাজগুলো করার মাধ্যমে ব্রিটিশরা ঘর পরিচ্ছন্ন রাখেন। ছবি: পেক্সেলস

রান্নাঘরের কাউন্টার শুকনো রাখেন

রান্না করার সময় রান্নাঘরের কাউন্টারগুলো পরিষ্কার করে ফেলন তাঁরা। তারপর রাতের খাবারের পর সেগুলো আরও ভালোভাবে মুছে নেন। সাধারণত অল-পারপাস ক্লিনার ছড়িয়ে সুইডিশ ডিশক্লথ ব্যবহার করে কাউন্টার পরিষ্কার করেন তাঁরা।

রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার রাখেন

ডিশওয়াশার লোড করার পর, রান্নাঘরের স্প্রেয়ার ব্যবহার করে দ্রুত সিঙ্কটি ধুয়ে ফেলেন তাঁরা। ওয়াশিং-আপ লিকুইড দিয়ে সিঙ্ক ঘষে পরিষ্কার করার জন্য নির্দিষ্ট স্পঞ্জ রাখেন এবং প্রতিদিন এ কাজটি করেন তাঁরা।

বেশি ব্যবহৃত জায়গা থেকে ভ্যাকুয়াম শুরু করেন

প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জন্য ভ্যাকুয়াম ঘরকে পরিচ্ছন্ন রাখতে পারে বলে মনে করেন ব্রিটিশরা। প্রথমে রান্নাঘর এবং প্রবেশপথের মতো বেশি ব্যবহৃত জায়গাগুলোতে মনোযোগ দেন। তারপর শোয়ার ঘর এবং বসার ঘরে ভ্যাকুয়াম করেন।

ফ্রিজের ভেতর পরিচ্ছন্ন রয়েছে কি না সেদিকে নজর দেন

দুর্গন্ধযুক্ত ফ্রিজ তাঁদের একদমই পছন্দ নয়। প্রতিদিন মিনিটখানেক সময় নিয়ে তাঁরা ফ্রিজের ভেতরে দেখেন এবং মেয়াদোত্তীর্ণ জিনিস বা নষ্ট হয়ে যাওয়া খাবার আছে কি না তা খুঁজে দেখেন। যা খাওয়া হবে না তা ফেলে দেন। তাকগুলোতে কোনো কিছু আঠালো দেখলে সেগুলো মুছে ফেলেন সঙ্গে সঙ্গে।

খাবার টেবিল মুছে পরিষ্কার রাখেন

খাবার পর ডাইনিং টেবিলটি মুছে ফেলতে ৩০ সেকেন্ড সময় নেন তাঁরা। প্রতিদিন তাঁরা কফি টেবিলও মুছে রাখেন। তাঁরা এগুলো নিয়মিত পরিষ্কার করেন। ফলে পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে তাঁদের ততটা চিন্তা করতে হয় না।

সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য

কার্যকর ও পরিবেশবান্ধব সানস্ক্রিন বেছে নেবেন যেভাবে

অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতায় ইনডোর প্ল্যান্ট বাঁচাবেন যেভাবে

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর রূপের রহস্য জেনে নিন

অনুভূতির শর্টকাট ইমোজি

আপেল সতেজ রাখার কৌশল ও এর পুষ্টিগুণ

সারা দিন একনাগাড়ে বৃষ্টিতে ঘর সতেজ রাখবেন যেভাবে

যেভাবে বিয়ের আগেই ১৮ কেজি ওজন কমিয়েছিলেন আমির খান

আপনি কোন ধরনের অলস, জেনে নিন তা থেকে মুক্তির উপায়

ফরাসি নারীদের ঝলমলে সুন্দর চুলের গোপন রহস্য জেনে নিন

অফিসে অনবরত হাই উঠছে? চাঙা হতে যা করবেন