হোম > জীবনধারা > জেনে নিন

বিশ্বকাপ ফাইনাল

খেলা চলাকালীন এবং খেলা শেষে মানসিক স্থিরতা বজায় রাখার উপায়

ফিচার ডেস্ক

প্রিয় দলকে আবেগের সঙ্গে সমর্থন করা দারুণ বিষয়, তবে একটি ম্যাচ কখনোই আপনার ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা আত্মমর্যাদাকে সংজ্ঞায়িত করতে পারে না। ছবি: সংগৃহীত

দীর্ঘ জল্পনাকল্পনা। মাঠের ভেতরে এবং মাঠের বাইরের উত্তেজনা শেষ হচ্ছে আজ রাতেই। বিশ্বকাপ ফুটবল ফাইনাল মানেই কোটি কোটি ভক্তের টানটান উত্তেজনা, উল্লাস আর চরম উৎকণ্ঠা। প্রিয় দলের প্রতি ভালোবাসার কারণে এই সময়ে আবেগের পারদ থাকে সর্বোচ্চ চূড়ায়। তবে খেলা চলাকালীন তীব্র মানসিক চাপ এবং ম্যাচ শেষের জয়-পরাজয়ের ধাক্কা অনেকের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কার ঘরে ট্রফি উঠবে—তা আগে জানার উপায় নেই। তাই বিশ্বকাপ ফাইনাল উপভোগ করার পাশাপাশি কীভাবে নিজের মানসিক স্থিরতা ও ভারসাম্য বজায় রাখবেন, তা ভেবে রাখুন আগে থেকে।

খেলা চলাকালীন অস্থিরতা নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

- মনে রাখুন, এটি শুধুই একটি খেলা। নিজের দেশকে বা প্রিয় দলকে আবেগের সঙ্গে সমর্থন করা দারুণ বিষয়, তবে একটি ম্যাচ কখনোই আপনার ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা আত্মমর্যাদাকে সংজ্ঞায়িত করতে পারে না। খেলাধুলার মূল উদ্দেশ্য বিনোদন ও সম্প্রীতি। এই দৃষ্টিভঙ্গি বজায় রাখলে ফাইনালের চরম উত্তেজনার মুহূর্তেও মন শান্ত রাখা সহজ হয়।

  • খেলার হাই ভোল্টেজ মুহূর্তে তীব্র উত্তেজনা বা অস্থিরতা অনুভব করলে গভীর শ্বাস নেওয়ার মতো মাইন্ডফুলনেস কৌশল ব্যবহার করুন। অল্প সময়ের ধ্যান বা বুকভরে শ্বাস ছাড়ার অভ্যাস আপনার ইমোশনাল ব্যালেন্স বা মানসিক ভারসাম্য বজায় রাখতে এবং সাময়িক দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে।
  • খেলা নিয়ে বাজি ধরার মানসিক চাপ থেকে দূরে থাকুন। ফাইনালের উত্তেজনা সামলাতে গিয়ে অতিরিক্ত কোনো খাবার খাবেন না। এটি মানুষের খিটখিটে মেজাজ ও উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। খাবারের পাশাপাশি পানি পানের অভ্যাস রাখুন। এ ছাড়া স্পোর্টস বেটিং বা বাজি ধরার মতো অভ্যাস থেকে সম্পূর্ণ দূরে রাখুন। কারণ, এটি চরম আর্থিক ও মানসিক স্ট্রেস বা অবসাদের জন্ম দেয়।
  • সামাজিক যোগাযোগ বজায় রাখুন এবং গণ্ডি টানুন। পরিবার বা বন্ধুদের সঙ্গে মিলে খেলা দেখলে একাকিত্বের চাপ কমে। এর ফলে একটা ভালো কমিউনিটি ফিল তৈরি হয়। তবে খেলা দেখার পাশাপাশি নিজের মানসিক বিশ্রামের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সীমানাও বজায় রাখুন।

খেলা শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তর্ক-বিতর্ক, রেফারিং নিয়ে বিতর্ক এবং নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। ম্যাচ শেষে দীর্ঘ সময় ধরে এগুলো স্ক্রল করা মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দেয়। ছবি: পেক্সেলস

খেলা শেষ হওয়ার পর মানসিকভাবে স্থির থাকবেন যেভাবে

- বিশ্বকাপ নিয়ে প্রায় দেড় মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল উন্মাদনা চলছে। খেলে শেষে সমর্থক দল ও বিপক্ষ দলের মধ্যে রেষারেষি চলতেই থাকবে। তাই ডুম-স্ক্রলিং বা সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধ করবেন সবার আগে। খেলা শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তর্ক-বিতর্ক, রেফারিং নিয়ে বিতর্ক এবং নেতিবাচক মন্তব্যের ঝড় নিয়ে মেতে থাকা বন্ধ রাখুন। কারণ, ম্যাচ শেষে দীর্ঘ সময় ধরে এগুলো স্ক্রল করা মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দেয়। তাই খেলা শেষে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন। প্রয়োজনে ক্ষতিকর অ্যাকাউন্টগুলো মিউট করে রাখুন এবং অনলাইনে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

  • ফল মেনে নিন। আপনার দল হেরে গেলেও সেই সাময়িক দুঃখ মেনে নিন। বিশ্বকাপ শুধু হার-জিতের বিষয় নয়, এটি গ্লোবাল ইউনিটি বা বৈশ্বিক ঐক্য, খেলোয়াড়দের দক্ষতা এবং চমৎকার সব গল্পের বড় একটি মঞ্চ। দলের পরাজয়ের দুঃখ ভাগ করে নিতে বন্ধুদের সঙ্গে কথা বলুন, যা মনকে হালকা করতে সাহায্য করবে।
  • সুস্থ রুটিনে ফিরে যান। ফাইনাল ম্যাচের উত্তেজনায় রাতের ঘুম বা খাওয়ার রুটিন যেন নষ্ট না হয়। ম্যাচ শেষ হওয়ার পর দ্রুত স্বাভাবিক ঘুমের শিডিউলে ফিরে যান। পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাবার আপনার মেজাজ ঠিক রাখতে এবং ম্যাচ-পরবর্তী মানসিক ক্লান্তি দূর করতে অত্যন্ত জরুরি।
  • অন্যান্য ভালো লাগা কাজে মনোযোগ দিন। খেলা শেষ হওয়ার পর ফুটবল নিয়ে সারাক্ষণ চিন্তা না করে নিজের অন্য কোনো শখের কাজে মন দিন। ঘরের বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, বই পড়া বা অন্য কোনো বিনোদনমূলক কাজ আপনার মনকে দ্রুত সতেজ করে তুলবে।

নিজের ভালো লাগা এবং মানসিক সুস্থতাকে প্রাধান্য দিন। ফাইনাল ম্যাচ আবেগের সঙ্গে উপভোগ করুন। তবে খেলা যেন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে লক্ষ রাখুন।

সূত্র: বোনা ম্যাগাজিন, আইওএল

কর্মক্ষেত্রে থাকুন স্বচ্ছন্দময় ও পরিপাটি

প্রিয় দল জিতলে পার্টি দেবেন যেভাবে

ভাইরাল ১০ ঘরোয়া পদ্ধতি, যা ত্বকের ক্ষতি করতে পারে

বর্ষায় প্রিয় মানুষের সঙ্গে মধুময় সময় কাটাতে পারেন যেভাবে

চা তৈরির পর টি ব্যাগ ফেলে না দিয়ে যা করতে পারেন

আপনি কি মানসিকভাবে ক্লান্ত? জেনে নিন এই ১০ লক্ষণ দেখে

রোজ যে কাজগুলো করার মাধ্যমে ব্রিটিশরা ঘর পরিচ্ছন্ন রাখেন

কার্যকর ও পরিবেশবান্ধব সানস্ক্রিন বেছে নেবেন যেভাবে

অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতায় ইনডোর প্ল্যান্ট বাঁচাবেন যেভাবে

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর রূপের রহস্য জেনে নিন