হোম > জীবনধারা > রেসিপি

শীতে পাতে থাকুক জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল

ফিচার ডেস্ক, ঢাকা 

জলপাই ও মুলা দিয়ে রান্না করা মসুর ডাল

হেঁশেলে রান্নার ঘ্রাণ বলে দেয়, দরজায় কড়া নাড়ছে শীত। বাজারে জলপাই উঠেছে; ডালে ও তরকারিতে যোগ হয়েছে নতুন স্বাদ। কয়েক পদের তরকারি রান্নার ঝামেলা এড়াতে ব্যস্ত দিনে জলপাই ও মুলা দিয়ে রান্না করুন মসুর ডাল। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

মুলা ৫০০ গ্রাম, আস্ত জলপাই ২টি, মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচের ফালি ৫ থেকে ৬টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, ধনেপাতাকুচি আধা কাপ।

প্রণালি

মুলার খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিন। এবার মসুর ডাল ধুয়ে যে হাঁড়িতে রান্না করবেন, সেখানে নিয়ে নিন। তারপর আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণমতো পানি দিন। মসুর ডাল সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিন। এবার কেটে রাখা মুলা দিন। মুলা সেদ্ধ হয়ে এলে জলপাই ও কাঁচা মরিচের ফালি দিয়ে অনবরত নেড়ে নিন। এতে কাঁচা মরিচের রং খুব সুন্দর থাকে। শেষে লবণ দেখে ধনেপাতাকুচি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়: সাইফুল ইসলাম শান্ত

ভ্রমণ তালিকায় রাখুন ৫ বিনয়ী মানুষের দেশ

ছুটির দিনে সন্তোষপুর

স্বচ্ছন্দে ভ্রমণ করার জন্য যেসব কাজ করতে হবে

প্রতিদিন ১৫ মিনিট ‘বিরক্ত’ থাকলে নতুন আইডিয়া আসবে মাথায়, বলছে গবেষণা

তপ্ত গরমে ত্বক ও চুল সতেজ রাখতে গোসলের টিপস

গরমে আরামের খাবার শজনে দিয়ে কই মাছ

এখনো মা শ্রীদেবীর শেখানো যে রূপ রুটিন মেনে চলেন জাহ্নবী

আজকের রাশিফল: ‘ভেটো’ দেওয়ার চেষ্টা করলে ‘বিচ্ছেদের’ প্রস্তাব পাস হয়ে যাবে

হাম প্রতিরোধে যা করতে হবে