হোম > চাকরি > বেসরকারি

বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস

চাকরি ডেস্ক 

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস-অফিস স্যুট (এমএস-ওয়ার্ড, এমএস-এক্সেল ও এমএস-পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ আরও অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০২৬