হোম > চাকরি > বেসরকারি

ব্র্যাকে সিনিয়র অফিসার পদে চাকরি

চাকরি ডেস্ক 

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগ: ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, বিপণন বা সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি।

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করতে হবে।