হোম > চাকরি > বেসরকারি

কর্মী নেবে রূপায়ণ গ্রুপ, রয়েছে বাৎসরিক ইনক্রিমেন্টসহ উৎসব বোনাস

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি)।

অভিজ্ঞতা: কমপক্ষে আট বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বাৎসরিক ইনক্রিমেন্ট ও উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর, ২০২৬।

সূত্র: বিডিজবস।

আরও পড়ুন: