হোম > চাকরি > সরকারি

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি

চাকরি ডেস্ক 

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর ৭টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদনকারীকে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ ও সাঁটলিপির জন্য প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ গতিসহ সাঁটলিপি নোট প্রতিলিপিকরণে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ২টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদে আবেদনকারীকে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।

আবেদন ফি: সকল পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোরব ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন: