হোম > চাকরি > সরকারি

ঢাকা ওয়াসার বিভিন্ন পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮

চাকরি ডেস্ক 

ঢাকা ওয়াসার একাধিক পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের আবশ্যিকভাবে আগামী ২০ অক্টোবর ‘ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা’ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। যথাসময়ে যোগদানপত্র দাখিল না করলে তাঁর পদ শূন্য বলে বিবেচিত হবে।

প্রার্থীদেরকে অবশ্যই যোগদানের তারিখে যেকোনো সরকারি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল সার্টিফিকেটসহ (দৃষ্টিশক্তি, বুকের এক্স-রে ও রক্তের গ্রুপ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে যোগদান করতে হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১১০ জনের চাকরির সুযোগ

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ৯০ পদে চাকরি

গাজীপুর সিটি করপোরেশনে ৪৪ জনের নিয়োগ

মৎস্য জরিপ কর্মকর্তার লিখিত পরীক্ষা ১০ মে

পরিসংখ্যান কর্মকর্তার লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ১৭ গ্রেডে চাকরি

ঢাকা সেনানিবাসে চাকরির সুযোগ, পদ ১২৬টি

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ৪৫০টি

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ জনের চাকরির সুযোগ

৬১ পদে মোংলা কাস্টম হাউসে চাকরি