বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেপজার ১৮ ক্যাটাগরির শূন্য পদে মোট ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর) ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে (পুর) ডিপ্লোমা।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যানবাহন)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে (যান্ত্রিক বা অটোমোবাইল) ডিপ্লোমা।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: সাব-স্টেশন অ্যাটেনডেন্ট।
পদসংখ্যা: ১৫টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসিসহ লাইসেন্সিং বোর্ড থেকে ‘এ’, ‘বি’, ‘সি’
লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: স্টোরকিপার।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: ড্রাফটসম্যান।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাসহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার টেকনোলজি বা আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি) সনদপ্রাপ্ত।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: সার্ভেয়ার।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ সার্ভেয়ারশিপে সনদপ্রাপ্ত।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: পাম্প অপারেটর।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড থেকে ‘সি’ লাইসেন্সপ্রাপ্ত এবং ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: গাড়িচালক।
পদসংখ্যা: ২৭টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ থেকে লাইসেন্সপ্রাপ্ত।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ডিসপাস রাইডার।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ মোটরসাইকেল চালানোর দক্ষতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: প্লাম্বার সহকারী।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: মালি।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ পেশাগত কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: সার্ভিস বয়।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: ইলেকট্রিক হেলপার।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং লাইসেন্সিং বোর্ড থেকে ‘সি’ লাইসেন্সপ্রাপ্ত।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি