হোম > চাকরি > সরকারি

বিসিসির ৫ পদের লিখিত পরীক্ষা ৩০ আগস্ট

চাকরি ডেস্ক 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩০ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিসিসির সচিব মো. জাকির হোসেন বাচ্চু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: সাঁটলিপিকার-কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, গাড়িচালক ও অফিস সহায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদের লিখিত পরীক্ষা রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ই-মেইলে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে।

একই সঙ্গে মোবাইলেও এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে। কোনো প্রার্থী প্রবেশপত্র না পেলে বিসিসিতে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ১৯০

৩০ পদে জীবন বীমা করপোরেশনে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ, পদসংখ্যা ৯৬৮

সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ে ৩১ পদে চাকরির সুযোগ

সিভিল সার্ভিস কার্যালয়ে ১৫৫ পদে নিয়োগ

কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ