হোম > চাকরি > সরকারি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৩৭ জনের চাকরি

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১২ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সোমবার (১ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সুপারিনটেনডেন্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সরকারি অথবা আধা সরকারি অফিসে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম: ড্রাফটসম্যান।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী।

পদসংখ্যা: ১৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণি পাস এবং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: মালি।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণি পাস এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণি পাস। নিরাপত্তাপ্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১৮-৩০ বছর।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা bncc.teletalk.com.bd গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা, ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩-৭ নম্বর পদের জন্য ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

অধ্যাপক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্মী নেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিএনসিসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

শ্রম অধিদপ্তরের ৬৯ পদে আবেদন শেষ ১৬ মার্চ

প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১৪০৫

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষা ৭ মার্চ

বিমা কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি

বিআরটিএর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল