হোম > চাকরি > সরকারি

প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১৪০৫

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘ফর্ক লিফট অপারেটর’ (পুরুষ) পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ৪০৫ জন প্রার্থী অংশ নেবেন।

২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক (এইচআরডি-১) মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিলের অবস্থিত বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০২৩ সালের ১ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০২৫ সালের ২০ নভেম্বর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা ১ মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা আগপর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পরবেন।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষা ৭ মার্চ

বিমা কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি

বিআরটিএর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

শ্রম অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৯টি

সচিবালয়ের ডেটা এন্ট্রি পদের ফল প্রকাশ

হাইকোর্ট বিভাগের ব্যবহারিক পরীক্ষার সূচি

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২