হোম > চাকরি > সরকারি

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

ফল অনুযায়ী, ৪৯তম বিসিএসে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্যপদ পূরণে ১৪, ১৬ এবং ২৬তম—এ তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সেসব বিসিএসেও এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষক নিয়োগে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের কথা ছিল। এর মধ্যে সরকারি কলেজে শূন্যপদ ছিল ৬৫৩, আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শূন্যপদ ৩০টি।

এই বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর, যা ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের একাধিক কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন করা হয়। পরীক্ষায় মোট উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরে গত ১৯ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন।

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ে ৩১ পদে চাকরির সুযোগ

সিভিল সার্ভিস কার্যালয়ে ১৫৫ পদে নিয়োগ

কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে চাকরি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১০৩৫

পিএসসিতে ৯০ পদে চাকরির সুযোগ

মোংলা বন্দরে চাকরির সুযোগ, পদ ১৩৯

অর্থ মন্ত্রণালয়ে বড় নিয়োগ ৩ জেলায় নেবে ১২২ জন