জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)/কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)/শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরসমূহে বিভিন্ন ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
কোর্সের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক (জাপানিজ ভাষা)।
পদসংখ্যা: ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাসসহ জাপানিজ ভাষাগত দক্ষতায় JLPT N3/সমমান লেভেল পাস হতে হবে।
বেতন: প্রতি ঘণ্টা ৮০০ টাকা।
কোর্সের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক (কোরিয়ান ভাষা)।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাসসহ কোরিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় TOPIK Level-3/ সমমান পাস হতে হবে।
বেতন: প্রতি ঘণ্টা ৮০০ টাকা।
কোর্সের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক (ইংরেজি ভাষা)।
পদসংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে।
বেতন: প্রতি ঘণ্টা ৮০০ টাকা।
কোর্সের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক (আরবি ভাষা)।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে।
বেতন: প্রতি ঘণ্টা ৮০০ টাকা।
কোর্সের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক (জার্মান ভাষা)।
পদসংখ্যা: ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাসসহ জার্মান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-B1 পাস থাকতে হবে।
বেতন: প্রতি ঘণ্টা ৮০০ টাকা।
কোর্সের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক (ইতালিয়ান ভাষা)।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাসসহ ইতালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাস থাকতে হবে।
বেতন: প্রতি ঘণ্টা ৮০০ টাকা।
বয়সসীমা: ২২-৪৫ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ‘মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২ কাকরাইল, ঢাকা’ বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র বিএমইটির ওয়েবসাইটে (www.bmet.gov.bd) পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি