হোম > চাকরি > সরকারি

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ৪ ক্যাটাগরির পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং এবং গাড়িচালক। এসব প্রার্থীর রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফল বিভাগীয় নির্বাচন কমিটির সভার সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশ ও নিজ নিজ প্রার্থীর স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

অধ্যাপক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্মী নেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিএনসিসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

শ্রম অধিদপ্তরের ৬৯ পদে আবেদন শেষ ১৬ মার্চ

প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১৪০৫

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষা ৭ মার্চ

বিমা কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি

বিআরটিএর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল