চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: রেজিস্ট্রার (রেজিস্ট্রার দপ্তর), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ২য় বিভাগ/শ্রেণি বা সমতুল্য জিপিএসহ কমপক্ষে মাস্টার্স বা এইচএসসির পর চার বছর মেয়াদি স্নাতক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কমার্সে মাস্টার্স/কমার্সে স্নাতকসহ ব্যবসায় প্রশাসনে মাস্টার্স বা এইচএসসির পর ৪ বছর (কমার্স) ডিগ্রি।
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মাস্টার্স বা এইচএসসির পর চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: পিএস টু ভিসি, সহকারী রেজিস্ট্রার (উপাচার্যের দপ্তর), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স বা এইচএসসির পর চার বছর মেয়াদি স্নাতক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থবিজ্ঞান ও রসায়ন ল্যাব), ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোক) উত্তীর্ণ। সংশ্লিষ্ট ট্রেডে এসএসএসি (ভোক) বা দাখিল (ভোক) উত্তীর্ণের পর সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: গাড়িচালক (পরিবহন পুল), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্সসহ তিন বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (অর্থ ও হিসাব, পরিকল্পনা ও উন্নয়ন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও ব্যবসা প্রশাসন বিভাগ), ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর Online-4 Generated আবেদনপত্র প্রিন্ট করে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সব সনদপত্র ও অন্যান্য ডকুমেন্টের হার্ড কপি পাঁচ সেট করে পূর্ণাঙ্গ আবেদন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
‘রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস: হোল্ডিং নং: ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০’।
আবেদনের শেষ সময়: আগামী ২ এপ্রিল, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি