হোম > চাকরি > সরকারি

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

চাকরি ডেস্ক 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন।

প্রতিষ্ঠানটির উপপরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ) মোহাম্মদ আবিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো বিমান পরিবহন কর্মকর্তা (পরিসংখ্যান), বিমান পরিবহন কর্মকর্তা (অর্থনীতি), এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, এএনএস পরিদর্শক (এআইএস), এএনএস পরিদর্শক (মানচিত্র ও চার্ট), ইন্সপেক্টর (অ্যারোড্রোম), পরিদর্শক (বিপজ্জনক পণ্য ও স্থল ব্যবস্থাপনা), রেটার (বিমান পরিবহন ইংলিশ), বিমানের যোগ্যতা পরিদর্শক (মহাকাশ), বিমানের যোগ্যতা পরিদর্শক (এভিওনিক্স), চিকিৎসা সহকারী ও পরিদর্শক (অপস)।

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদে আবেদনকারী প্রার্থীদের মোবাইল নম্বরে পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক সব প্রার্থীকে এসএমএস প্রদান করা হবে।

এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ও তেজগাঁওয়ে অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ

৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১১০ জনের চাকরির সুযোগ

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ৯০ পদে চাকরি

গাজীপুর সিটি করপোরেশনে ৪৪ জনের নিয়োগ

মৎস্য জরিপ কর্মকর্তার লিখিত পরীক্ষা ১০ মে

পরিসংখ্যান কর্মকর্তার লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ১৭ গ্রেডে চাকরি

ঢাকা সেনানিবাসে চাকরির সুযোগ, পদ ১২৬টি

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ৪৫০টি