হোম > চাকরি > সরকারি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৩ পদে চাকরি

চাকরি ডেস্ক 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে, চলবে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (গাড়িচালক) ২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ২৬টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৩টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৬. পদের নাম: গ্রাউন্ডসম্যান (অফিস সহায়ক) ১টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো ক্রীড়া সংস্থায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

সময়সীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ১ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৪ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি