হোম > চাকরি > সরকারি

শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৩৩ জনের চাকরি

চাকরি ডেস্ক 

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজি ৮০ শব্দ ও বাংলা ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১২টি (স্থায়ী ৫টি, অস্থায়ী ৭টি)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: গাড়িচালক।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: রেকর্ড সর্টার।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ৮টি (স্থায়ী ২টি, অস্থায়ী ৬টি)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: নৈশপ্রহরী।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১৮‍-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শর্তাবলি: বর্ণিত ছকের ৪ ও ৮ নম্বর ক্রমিকে উল্লিখিত স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগের প্রক্রিয়া শেষে প্রাপ্ত একই মেধাতালিকা জ্যেষ্ঠতা অনুযায়ী প্রথমে স্থায়ী পদে এবং পরবর্তী সময়ে অস্থায়ী পদে নিয়োগ দেওয়া। পর্যায়ক্রমে বিধি মোতাবেক অস্থায়ী পদগুলো স্থায়ী করা হবে। বর্ণিত ছকের ১, ৩ ও ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সময়ে এ-সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

গ্রন্থকেন্দ্রের এক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৬

অধ্যাপক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্মী নেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিএনসিসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

শ্রম অধিদপ্তরের ৬৯ পদে আবেদন শেষ ১৬ মার্চ

প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১৪০৫

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষা ৭ মার্চ

বিমা কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি

বিআরটিএর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬