হোম > চাকরি > সরকারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি

চাকরি ডেস্ক 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৬তম গ্রেডের একটি ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: গাড়িচালক (ভারী)। পদসংখ্যা ২০টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

বয়সসীমা: ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা লেখা ডাকটিকিটসহ ফেরত খাম (সাইজ ৯"× ৪") সংযুক্ত করতে হবে। সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর, ২০২৬ বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

৩৩ জনকে নেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

‘বেঞ্চ সহকারী’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর

বারির লিখিত পরীক্ষা ১৩ নভেম্বর

১৫ জনকে নেবে কৃষি তথ্য সার্ভিস, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনের ৩ পদের ফল প্রকাশ

৩৫ জনকে নেবে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, পদসংখ্যা ৩৪৭

আইসিডিডিআরবি নিয়োগ দিচ্ছে, মাসিক বেতন ৯৬ হাজার টাকা

৫১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১