মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৭টি ক্যাটাগরির পদে মোট ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: হ্যাচারি সহকারী।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ভান্ডাররক্ষক।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: গাড়িচালক।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী বা হালকা বৈধ লাইসেন্স।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১৩৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ক্যাশিয়ার।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেসিক কম্পিউটার কোর্স (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চ স্কেল)।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অথবা কম্পিট্যান্সিপ্রাপ্ত।
বেতন: ৯,৩০০-২২,৪৯০টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ১২৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৭ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দেখাতে হবে
প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র; জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ; বীর মুক্তিযোদ্ধার বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতা বা মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র; শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সব প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র; ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা সনদ; অনলাইনে পূরণ করা আবেদনপত্রের কপি; গাড়িচালক পদের প্রার্থীর ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সনদ; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতার সনদপত্র; ডেকহ্যান্ড পদের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিট্যান্সিপ্রাপ্ত এবং অভিজ্ঞতার সনদ।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি