হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

পছন্দের পেশা খুঁজে নেওয়ার ৩ পরামর্শ

ক্যারিয়ার ডেস্ক

প্রতীকী ছবি

শুধু জীবিকার তাগিদেই কি চাকরি করছেন? প্রতিদিন সকালে কাজে যাওয়ার কথা ভেবে মন খারাপ হয়? অথচ পছন্দের কাজ হলে দিনটি শুরু হতে পারত আনন্দ ও উৎসাহ নিয়ে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৮ শতাংশ মানুষ মনে করেন, তাঁরা এমন পেশায় আছেন, যার উদ্দেশ্যকে তাঁরা ব্যক্তিগতভাবে অর্থবহ মনে করেন। অথচ গবেষণা বলছে, অর্থবহ কাজ মানসিক ক্লান্তি কমায়। বাড়ায় কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ।

নিজের দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই পেশা খুঁজে পেতে মেনে চলতে পারেন তিনটি পরামর্শ।

নিজের ভালো লাগাকে গুরুত্ব দিন

পেশা পরিবর্তন করতে চান? নাকি কর্মজীবন শুরু করবেন? প্রথমেই ভাবুন, কোন কাজ আপনাকে আনন্দ দেয়। কী করতে ভালোবাসেন। কোন কাজে সবচেয়ে বেশি উৎসাহ পান। শুধু চাকরি নয়, অবসরের শখও হতে পারে পেশা। তাই নিজের আগ্রহ ও দক্ষতা চিনে নিন। ভাবুন, কোন কাজটি বছরের পর বছর আনন্দের সঙ্গে করতে পারবেন।

কাজের ধরন বুঝে নিন

আপনি কি মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে ভালোবাসেন? নাকি আড়ালে থেকে নিজের বা সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চান? অর্থবহ পেশা মানেই সমাজসেবা নয়। অন্য পেশাতেও মিলতে পারে তৃপ্তি। চাকরিবিষয়ক ওয়েবসাইট ইনডিডের সুখী পেশাজীবীদের তালিকায় রয়েছে বিপণন পরামর্শক ও প্রকৌশল প্রযুক্তিবিদের মতো পেশাও। তাই অন্যের পছন্দ নয়, গুরুত্ব দিন নিজের স্বাচ্ছন্দ্য ও দক্ষতাকে।

পরিকল্পনা করে এগিয়ে যান

পছন্দের কাজের জন্য সব সময় চাকরি বদলাতে হয় না। বর্তমান কর্মক্ষেত্রেও নিজের আগ্রহ ও দক্ষতা কাজে লাগাতে পারেন। চাইলে উদ্যোক্তা হিসেবেও ক্যারিয়ার গড়তে পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে লক্ষ্য ঠিক করুন। প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন। লিংকডইনের মাধ্যমে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়ান। তাঁদের পরামর্শ নিন।

চাকরি ছাড়ার আগে পর্যাপ্ত সঞ্চয় রাখুন। ঋণের চাপ কমান। আবেগ নয়, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান। মনে রাখবেন, পেশা শুধু আয়ের উৎস নয়। এটি হতে পারে আনন্দ, আত্মতৃপ্তি ও জীবনের অর্থ খুঁজে পাওয়ার মাধ্যম। তাই

নিজের ভালো লাগা ও দক্ষতার সঙ্গে মিলিয়েই বেছে নিন ভবিষ্যতের পথ।

এবার মেটার রিসার্চ সায়েন্টিস্ট কাওছার

টিআইএন থেকে আয়কর রিটার্ন, তরুণদের যা জানা জরুরি

প্রযুক্তি দক্ষতার বিকল্প নেই

সাদলী-ফারিহা যুগলের বিজেএস জয়

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা: শেষ সময়ের প্রস্তুতি যেমন হবে

শুধু চিপ ডিজাইন নয়, নিজস্ব প্রযুক্তি ও পণ্য তৈরি করাই লক্ষ্য

‘অভিজ্ঞতা নেই’ ফ্রেশাররা কীভাবে নিজের গুরুত্ব তৈরি করবে

তৃতীয়বারের চেষ্টায় সিভিল জজ শরিফুল

অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদ: পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি