হোম > চাকরি > ব্যাংক

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি।

অভিজ্ঞতা: ৪-৫ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬।

সূত্র: বিডিজবস।