হোম > চাকরি > ব্যাংক

৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী ও সিলেট জেলায় কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর।

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী ও সিলেট।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর, ২০২৬।

সূত্র: বিডিজবস